২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত শাড়িগুলো বাজারমূল্য প্রায়

2026-01-23T23:43:48+00:00
2026-01-23T23:43:48+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ পিএম 
২০ কোটি টাকার ভারতীয় শাড়িসহ পাচারকারী আটক। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দকৃত শাড়িগুলো বাজারমূল্য প্রায় ২০ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে কোস্ট গার্ড স্টেশন পাগলার নেতৃত্বে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। এ সময় শাড়ি পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ এক পাচারকারীকে আটক করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত মালামাল বংশাল সার্কেল কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এফআর
  বিষয়:   নারায়ণগঞ্জ  ২০ কোটি  ভারতীয় শাড়ি  পাচারকারী আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: