হঠাৎ কক্সবাজারে শাকিব খান

আনন্দ সময় প্রতিবেদক

শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের ফাঁকে সংক্ষিপ্ত সফরে কক্সবাজার ঘুরে গেলেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। এক প্রসাধনী পণ্যের খুচরা বিক্রেতাদের

2026-01-24T02:29:43+00:00
2026-01-24T02:29:43+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
হঠাৎ কক্সবাজারে শাকিব খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:২৯ এএম 
নায়ক শাকিব খান। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কায় ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের ফাঁকে সংক্ষিপ্ত সফরে কক্সবাজার ঘুরে গেলেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান। এক প্রসাধনী পণ্যের খুচরা বিক্রেতাদের মিলনমেলায় যোগ দিতে দেশের বৃহত্তম সমুদ্রসৈকত কক্সবাজারে গিয়েছিলেন এই অভিনেতা। উপস্থিত ব্যবসায়ীদের উৎসাহ দেওয়ার জন্যই ওই আয়োজনে যোগ দিতেই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেন শাকিব খান। মাত্র ২৪ ঘণ্টার সফর। কিন্তু তাতেই শোরগোল পড়ে যায় দেশের বিনোদন অঙ্গনে।

কক্সবাজারে শাকিব খান স্টেজ পারফরমেন্স করেন। এর কোরিওগ্রাফি করেছেন নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত দর্শকের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখা যায়। কক্সবাজারে রিটেইলার মিট শেষে ফের শুক্রবার শ্রীলঙ্কায় উড়াল দেন শাকিব খান। বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি শেয়ার করেন শাকিব খান। লেখেন, ছোট্ট সফর, বিশাল স্মৃতি, আবার কাজে ফেরা, সঙ্গে আছে আমার প্রিন্স। অর্থাৎ ছোট এক বিরতিতে দারুণ কিছু স্মৃতি নিয়ে আবারও নিজের চিরচেনা ব্যস্ততায় ফিরছেন তিনি; আর এই ব্যস্ততা তার নির্মাণাধীন মেগা প্রজেক্ট ‘প্রিন্স’ সিনেমা ঘিরে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার ঢাকায় আসেন শাকিব খান। কক্সবাজারে নির্ধারিত অনুষ্ঠান শেষে শুক্রবার আবার শ্রীলঙ্কায় ফিরে যান। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং নিয়ে গত কিছু দিন ধরে শ্রীলঙ্কায় ব্যস্ত ছিলেন শাকিব। তবে বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই তাকে দেখা যায় ঢাকার বিমানবন্দরে, যেখান থেকে বিমানে তিনি উড়ে যান পর্যটন নগরী কক্সবাজারে।

সামাজিকমাধ্যমে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ভক্তদের মনে কৌতূহল জাগে- তবে কি নতুন কোনো সিনেমার চমক? পরে জানা যায়, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিশেষ ইভেন্টে যোগ দিতেই তার এই আকস্মিক ও সংক্ষিপ্ত সফর। নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় নির্মিতব্য ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করছেন তাসনিয়া ফারিণ, রিংকু দাশ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে আসন্ন ঈদে।

এএডি/


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: