৬ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ দুজন আটক, ওয়াকিটকি উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র,

2026-01-24T17:43:01+00:00
2026-01-24T17:44:03+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
৬ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ দুজন আটক, ওয়াকিটকি উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ২৪.০১.২০২৬ ৫:৪৪ পিএম  (ভিজিট : ১৭২)
৬ কোটি টাকার ক্রিস্টাল মেথসহ দুজন আটক, ওয়াকিটকি উদ্ধার। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। এসময় অস্ত্র, গোলাবারুদ ও মিয়ানমারে যোগাযোগে ব্যবহৃত দুটি ওয়াকিটকিসহ দুইজনকে আটক করে নৌবাহিনী। 

‎শনিবার (২৪ জানুয়ারি) নৌবাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, এদিন ভোরে টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান চানালো হয়।

আটককৃতরা হলেন, নাইট্যংপাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মোহাম্মদ জুনায়েদ প্রকাশ মুন্না (২৮) এবং মিয়ানমারের মংডু শহরের পেরানপুরো এলাকার পেরান আলী প্রকাশ বার্মায়া মাস্টার আলীর ছেলে রোহিঙ্গা নাগরিক হামিদ উল্লাহ (৩৭)।

নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে মাদক কারবারি জুনায়েদের বাড়িতে অভিযান চালায় নৌবাহিনী। আটক করা হয় জুনায়েদ ও তার সহযোগী হামিদকে। তাদের তথ্যের ভিত্তিতে জুনায়েদের বসতবাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড তাজা গুলি, দুটি ওয়াকিটকি, আটটি দেশীয় অস্ত্র ও ছয় পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নৌবাহিনী আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করে রাখা হয়েছিল। আটককৃতদের উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 


এদিকে অভিযোগ উঠেছে, নাফ নদী দিয়ে নৌকার মাধ্যমে সীমান্তে যাতায়াতসহ নিয়মিত আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করত জুনায়েদ। তার সহযোগী হিসেবে আটক রোহিঙ্গা নাগরিক হামিদুল্লাহ এই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছিল বলে দাবি স্থানীয়দের।

স্থানীয়দের দাবি, এই সীমান্তপথ ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র প্রবেশ করানো হয়। হামিদুল্লাহ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সক্রিয় সদস্য এবং সে নাফ নদী সংলগ্ন বিভিন্ন দ্বীপ ও নাইট্যং পাড়া এলাকার কবিরের বাড়িতে অবস্থান করত।

স্থানীয়রা আরও জানান, জুনায়েদ, আরাফাত, হামিদুল্লাহ, কবিরসহ একটি সংঘবদ্ধ সিন্ডিকেট গড়ে তুলে দেশের বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক পাচার করছিল। এসব অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন ও সাধারণ মানুষের ওপর হয়রানি চালানো হয়। 

জুনায়েদকে এই অপরাধচক্রের অন্যতম সক্রিয় সদস্য ও গুরুত্বপূর্ণ অপারেটর হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে সীমান্তপথে অপরাধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  টেকনাফ  কোটি টাকা  ক্রিস্টাল মেথ  আটক  ওয়াকিটকি  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: