নতুন ওয়েবফিল্মে অপু

আনন্দ সময় প্রতিবেদক

বিরতি কাটিয়ে গত বছরের শেষ দিকে আবারও কাজে ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এরই মধ্যে যুক্ত

2026-01-25T03:35:23+00:00
2026-01-25T03:35:23+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
নতুন ওয়েবফিল্মে অপু
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৫ এএম 
সংগৃহীত ছবি
বিরতি কাটিয়ে গত বছরের শেষ দিকে আবারও কাজে ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুটি সিনেমায় অভিনয় করছেন তিনি। এরই মধ্যে যুক্ত হলেন একটি ওয়েব কনটেন্টে। সম্প্রতি কামরুজ্জামান রোমানের ‘শিকার’ নামের ওয়েবফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী। এর গল্পটি থ্রিলার ঘরানার। ফিল্মটিতে অপু বিশ্বাসের বিপরীতে দেখা যাবে অভিনেতা পলাশকে। সিনেমাটির প্রাথমিক প্রস্তুতি শেষ করে, শিগগিরই দৃশ্যধারণে যাচ্ছে সিনেমা টিম। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে নেপালে শুরু হবে এর শুটিং।

পরিচালক রোমান বলেন, অপু বিশ্বাসকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি ভিন্নধর্মী মিশনে নামছি আমরা। পুরো টিম নিয়ে ৮ মার্চ নেপালের উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে একটি বড় অংশের দৃশ্যধারণ করা হবে।

ওয়েবফিল্মটি প্রসঙ্গে অপু বলেন, ‘শিকার’র চিত্রনাট্যটি খুব ভালো লেগেছে বলেই কাজটি করতে রাজি হয়েছি। কামরুজ্জামান রোমান একজন মেধাবী নির্মাতা, যিনি গল্প এবং নির্মাণ উভয় ক্ষেত্রেই অত্যন্ত যত্নশীল। গল্প যেমন ভিন্ন, পরিচালনাতেও সেই মুনশিয়ানা স্পষ্ট। আমরা শিগগিরই ‘শিকার’র শুটিং শুরু করব। আশা করছি সিনেমাটি সবার ভালো লাগবে। শিকার ওয়েবফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এতে অপু ও পলাশ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুনসহ আরও বেশ কয়েকজন অভিনেতা। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘শিকার’।

এর আগেও ‘ছায়াবাজি’ নামের একটি ওয়েবফিল্মে অভিনয় করেছিলেন অপু। আরটিভি প্রযোজিত ও সৈয়দ শাকিল পরিচালিত ফিল্মটি মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস। 

এদিকে অপু বিশ্বাস ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামে দুটি সিনেমায় শুটিং করেছেন। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’-এ আব্দুন নূর সজলের বিপরীতে দেখা যাবে তাকে। 



Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: