শেষ দফার ভোটগ্রহণ চলছে মিয়ানমারে, জয়ের পথে জান্তাপন্থী দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা থেকে

2026-01-25T15:27:54+00:00
2026-01-25T15:27:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শেষ দফার ভোটগ্রহণ চলছে মিয়ানমারে, জয়ের পথে জান্তাপন্থী দল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম 
শেষ দফার ভোটগ্রহণ চলছে মিয়ানমারে। সংগৃহীত ছবি
চলমান গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে জাতীয় নির্বাচনের তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ইয়াঙ্গুন, মান্দালয়সহ দেশের ৬০টি টাউনশিপে ভোট গ্রহণ চলছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, জান্তা–সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এই নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে রয়েছে।

সমালোচকদের মতে, প্রায় পাঁচ বছর আগে সামরিক বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর যে সামরিক শাসন চলছে, তাকে বৈধতা দিতেই এই নির্বাচন আয়োজন করা হয়েছে। ওই অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সাবেক নেত্রী অং সান সু চি এখনও কারাগারে বন্দি রয়েছেন। তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সহ বেশ কয়েকটি বিরোধী দল ভেঙে দেওয়া হয়েছে। ফলে রাজনৈতিক মাঠে কার্যত একচ্ছত্র প্রভাব বিস্তার করেছে সামরিক বাহিনী–সমর্থিত ইউএসডিপি।

ভোটের ফলাফল ও ইউএসডিপির আধিপত্য

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম দুই ধাপের ভোট শেষে ইউএসডিপি—নিম্নকক্ষের ২০৯টি আসনের মধ্যে ১৯৩টি, উচ্চকক্ষের ৭৮টি আসনের মধ্যে ৫২টি আসনে জয় পেয়েছে। এ ছাড়া আরও ১৭টি ছোট দল অল্পসংখ্যক আসনে জয় লাভ করেছে।

সশস্ত্র সংঘাতের কারণে নির্বাচন তিন ধাপে অনুষ্ঠিত হচ্ছে। 

প্রথম ধাপ : ২৮ ডিসেম্বর, ৩৩০টির মধ্যে ১০২টি আসনে ভোট। ইউএসডিপি দাবি করে, তারা এর মধ্যে ৮৯টি আসনে জয় পেয়েছে (প্রায় ৮৭ শতাংশ)।

দ্বিতীয় ধাপ : ১১ জানুয়ারি। ইউএসডিপির হিসাব অনুযায়ী, দুই ধাপ মিলিয়ে দলটি নিম্নকক্ষের ১৭৬টি আসন নিশ্চিত করেছে।


অর্থাৎ, তৃতীয় ধাপের ভোটের আগেই ইউএসডিপি সংসদের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, ইউএসডিপি মূলত সামরিক বাহিনীর নিয়ন্ত্রিত একটি দল। দলটির শীর্ষ পর্যায়ে বহু সাবেক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন।

মিয়ানমারের নিম্নকক্ষে মোট ৪৪০টি আসন রয়েছে। এর মধ্যে সংবিধান অনুযায়ী ১১০টি আসন সরাসরি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, যা দেশটির গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে

নির্বাচন শেষ হওয়ার পর আগামী মার্চ মাসে সংসদের অধিবেশন বসবে। তখন নিম্ন ও উচ্চকক্ষের সদস্যদের ভোটে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

ধারণা করা হচ্ছে, জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট হওয়ার জন্য সেনাবাহিনীর শীর্ষ পদ থেকে পদত্যাগ করতে পারেন।


/ইউএমএইচ





Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: