‘ছাত্রলীগ-আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের

2026-01-25T17:19:49+00:00
2026-01-25T17:19:49+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘ছাত্রলীগ-আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৫:১৯ পিএম 
স্বরাষ্ট্র মন্ত্রণালয় মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত
কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ছাত্রলীগ বা আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে আমি। 

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে স্ত্রী ও নয় মাসের শিশু সন্তানের মৃত্যুতে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না মেলার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিং শেষে কারো প্রশ্ন আছে কিনা জানতে চান উপদেষ্টা। এ সময় একজন সাংবাদিক যশোর কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে মুক্তি না দেওয়ায় না ঘটনায় বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে উপদেষ্টা বলেন, ‘না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর দেব না।’


এসময় আরেকজন সাংবাদিক বলেন, আপনিতো স্বরাষ্ট্র উপদেষ্টাও। জবাবে উপদেষ্টা বলেন, ‘না, স্বরাষ্ট্রের সময় আমি ডাকব।’ আপনিতো দ্বায়বদ্ধ-সাংবাদিক এ কথা বললে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘না, আমি দায়বদ্ধ না। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া কথা বলবো না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।’

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিন দেওয়ার ক্ষেত্রেও তোলপাড় হয়ে গেছে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘ছাত্রলীগ-আওয়ামী লীগের কাউকে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে আমি।’

এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে সম্মেলনস্থল ত্যাগ করেন কৃষি মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল(অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   ছাত্রলীগ  আওয়ামী লীগ  স্বরাষ্ট্র উপদেষ্টা  জাহাঙ্গীর আলম চৌধুরী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: