গর্ভবতী গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা

ভোলা সংবাদদাতা

সারাদেশ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাতের আঁধারে একটি সাত মাসের গর্ভবতী গরু জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।রোববার (২৫ জানুয়ারি) ভুক্তভোগী গরুর

2026-01-25T18:47:17+00:00
2026-01-25T22:01:30+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গর্ভবতী গরু জবাই করে মাংস নিয়ে গেল দুর্বৃত্তরা
ভোলা সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ১০:০১ পিএম
প্রতীকী ছবি
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রাতের আঁধারে একটি সাত মাসের গর্ভবতী গরু জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

রোববার (২৫ জানুয়ারি) ভুক্তভোগী গরুর মালিক মোশাররফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি সুপারি বাগানে গরুটিকে জবাই করা হয়।

গরুর মালিক মোশাররফ হোসেন বলেন, ‘গাভিন’ গরুটিকে আমি শুক্রবার রাতে গোয়ালঘরে বেঁধে রেখেছিলাম। গভীর রাতে একদল দুর্বৃত্ত গোয়াল থেকে গরুটি চুরি করে নিয়ে যায়। আমি ও আমার স্ত্রী মিলে সারারাত খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি।

তিনি আরও বলেন, শনিবার সকালে আমার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে একটি সুপারি বাগানে গরুর মাথা, পা ও চামড়া দেখতে পায়।

মোশাররফ হোসেনের স্ত্রী হাজেরা বেগম বলেন, আমাদের গরুটি সাত মাসের গর্ভবতী ছিল। গরুটি প্রতিদিন ৭/৮ কেজি দুধ দিত। এই দুধ বিক্রি করে সংসার চলত। গরুটির হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছি। 


তিনি আরও বলেন, এই বোবা প্রাণীটিকে যারা হত্যা করেছে, তাদের বিচার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়ে রাখলাম।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

এফআর
  বিষয়:   ভোলা  গাভিন গরু  জবাই  মাংস  দুর্বৃত্তরা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: