বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহী ব্যুরো

সারাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও পাঁচজন। হতাহতরা সবাই অটোরিকশার

2026-01-25T20:08:47+00:00
2026-01-25T20:09:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ২৫.০১.২০২৬ ৮:০৯ পিএম  (ভিজিট : ২২১)
বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩। ছবি : সময়ের আলো
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও পাঁচজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।  

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের একজন শান্ত ইসলাম (২৪)। তার বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে নিহত অন্য দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে, ঘটনার পর পুলিশের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এতে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।


পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, একটি অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শান্ত ইসলাম মারা যান। 

বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এক নারীসহ আরও দুজনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ওই দুজনের মৃতদেহ শনাক্তকরণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অর্থোপেডিক ও নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

এফআর


  বিষয়:   রাজশাহী  বাস  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: