গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন হাফেজা খাতুন মালা (২৫) নামের এক নারী।সোমবার (২৬ জানুয়ারি) সকাল

2026-01-26T12:12:07+00:00
2026-01-26T13:28:48+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১২:১২ পিএম  আপডেট: ২৬.০১.২০২৬ ১:২৮ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরে দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন হাফেজা খাতুন মালা (২৫) নামের এক নারী। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম হাফেজা খাতুন মালা। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে।


স্থানীয়রা জানান, সোমবার সকালে মালা তার দুই সন্তানকে নিয়ে গাজীপুর মহানগরীর পূবাইল রেল ক্রসিংয়ের নয়ানী পারা ফাটপার এলাকার রেললাইনে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে চলন্ত রেলের নিচে পড়ার কারণে মা ও দুই সন্তানের দেহ খন্ডবিখণ্ড হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। 

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘এক মা তার দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   গাজীপুর  ট্রেন  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: