জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার

2026-09-23T21:59:18+00:00
2026-09-23T21:59:18+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জয়পুরহাট সীমান্তে ৫১ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ পিএম 
উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : সময়ের আলো
জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার এই কষ্টিপাথরের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল কয়া বিওপি এলাকার ভূইডোবা নামক স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ২৮২/২৫-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পাথরটি উদ্ধার করা হয়।


​বিজিবি জানায়, সংঘবদ্ধ চোরাকারবারি চক্রটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় কষ্টিপাথরটি মজুত করেছিল। পরবর্তীতে নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করিয়ে পাথরটির সত্যতা যাচাই ও সনদ সংগ্রহ করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক সম্পদটি আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   জয়পুরহাট সীমান্ত  কষ্টিপাথর উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: