বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর এসআই প্রত্যাহার

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেফতারের পররাকিবুল হাসান নামেপুলিশের উপপরিদর্শককে (এসআই)পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, প্রথম

2026-09-23T16:18:22+00:00
2026-09-23T16:23:46+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বদলগাছীতে ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের পর এসআই প্রত্যাহার
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৮ পিএম  আপডেট: ২৩.০৯.২০২৬ ৪:২৩ পিএম
এসআই রাকিবুল হাসান
নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেফতারের পর রাকিবুল হাসান নামে পুলিশের উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপারের দাবি, প্রথম দফায় ওই আসামিকে গ্রেফতার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ায় এসআই অসিত কুমারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ছিলেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। এর আগে ভান্ডারপুর বাজারেও তাকে গ্রেফতার চেষ্টা করা হয়েছিল।

এসআই অসিত কুমার বলেন, রাকিবুলের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা থাকায় তাকে ধরতে অভিযান চালানো হয়। ভান্ডারপুর বাজারে তাকে ধরার চেষ্টা করা হলেও তিনি অন্য একটি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তবে রাকিবুলকে প্রথম দফায় আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে জানান এসআই অসিত কুমার। তিনি বলেন, ‘টাকা নিয়ে ছেড়ে দিয়েছি—এরকম একটা অভিযোগ দেওয়া হয়েছিল।’ তবে কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।

তাকে প্রত্যাহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, রাকিবুলকে তিনিই গ্রেফতার করেছেন। পরে তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। পুলিশ সুপার তাকে এ বিষয়ে সরাসরি কিছু বলেননি বলেও জানান তিনি।

তবে রাকিবুলের মা রেহেনা পারভিন বলেন, তার ছেলেকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায়। কোন এসআই তাকে গ্রেফতার করেছেন, তা তিনি জানেন না। পুলিশ সুপারের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কোথাও কোনো অভিযোগ করেননি।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এসআই অসিত কুমারকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘প্রথমে আসামিকে পাইয়া রেখে আসছে’—এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই রাকিবুলকে গ্রেফতার করেন।

অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, প্রথমবার রাকিবুলকে গ্রেফতার করতে গিয়ে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণেই এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।


পুলিশ সুপার আরও বলেন, প্রথমবার কেন পালিয়ে গেলেন, এ কারণে তাকে ক্লোজ করা হয়েছে। এলাকায় আলোচনা-সমালোচনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তার মতে, দায়িত্ব পালনকালে এসআইয়ের আরও সতর্ক থাকা উচিত ছিল। পরে রাকিবুলকে ওই এসআই গ্রেফতার করেছেন।

তবে ওই সময় ঠিক কী ঘটেছিল, কীভাবে তিনি পালিয়ে গেলেন এবং তাকে ছেড়ে দেওয়ার অভিযোগের ভিত্তি কী—এসব বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতারের পর দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। যদিও পুলিশ বলছে, আসামিকে গ্রেফতারের কারণে নয়, বরং প্রথম অভিযানে তাকে পালিয়ে যেতে দেওয়ার কারণেই এসআইয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বদলগাছী  ছাত্রলীগ নেতা  গ্রেফতার  এসআই প্রত্যাহার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: