গ্ল্যামারাস রূপে ফিরলেন অভিনেত্রী কেয়া

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে ভিন্নধর্মী ‘পাগলি লুক’ নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এলোমেলো চুল, মলিন পোশাক আর

2026-01-26T19:29:45+00:00
2026-01-26T19:29:45+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
গ্ল্যামারাস রূপে ফিরলেন অভিনেত্রী কেয়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম 
অভিনেত্রী কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে ভিন্নধর্মী ‘পাগলি লুক’ নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এলোমেলো চুল, মলিন পোশাক আর গাঢ় মেকআপে তার সেই বিধ্বস্ত উপস্থিতি দর্শকের দৃষ্টি কেড়েছিল বেশ। তবে এবার সেই সব আলোচনা ছাপিয়ে নিজের চেনা গ্ল্যামারাস রূপেই নতুন করে হাজির হলেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেন কেয়া পায়েল। ছবিগুলোতে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। ঝকঝকে কালো রঙের বডি-ফিটিং গাউনে আত্মবিশ্বাসী ও আভিজাত্যপূর্ণ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। পাথর বসানো নকশার পোশাকটি তার শারীরিক গঠনকে আরও আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তুলেছে।

হাই পনিটেইল হেয়ারস্টাইল ও হালকা মেকআপে কেয়ার এই লুক মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। ছবিগুলোর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা একটি ছবি। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার একটি অভিজাত হোটেলে বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর সময় এসব ছবি তোলা হয়েছিল।
আরও পড়ুন

ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মন্তব্যের ঝড় উঠেছে। কেউ লিখেছেন, ‘পাগলি লুকটাই বেশি ইমপ্রেসিভ ছিল’, আবার কেউ মজার ছলে ট্রফির সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার!’ কেউ কেউ আবার আগের লুকের প্রসঙ্গ টেনে রসিকতা করে লিখেছেন, ‘পাগলি এই ড্রেসটা পেল কোথায়?’

উল্লেখ্য, যে নাটকের ‘পাগলি লুক’ নিয়ে এত আলোচনা সেই নাটকটির কাজ নিয়েই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। দর্শকরা এখন পর্দায় অভিনেত্রীর এই ভিন্নধর্মী রূপ দেখার অপেক্ষায় রয়েছেন।

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  কেয়া পায়েল  সিনেমা  নায়িকা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: