বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে : মেজর হাফিজ

নিজস্ব প্রতিবেদক, ভোলা

সারাদেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা

2026-01-26T22:07:11+00:00
2026-01-26T22:07:11+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে : মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ পিএম 
সোমবার বিকেলে লালমোহন পৌরসভায় কথা বলেন মেজর হাফিজ। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামল ছিল বাংলাদেশের জন্য স্বর্ণযুগ। বিএনপি ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশে পরিণত হবে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লালমোহন পৌরসভার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। 

মেজর হাফিজ বলেন, প্রফেসর ইউনূসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে। এ সরকারের সময়ে গুম-খুন করে মানুষ হত্যাকারী, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের ফাঁসির রায় হচ্ছে। আশা করি তা দ্রুত বাস্তবায়নও হবে। 

তিনি বলেন, বাংলাদেশে ৯৫% মুসলমান। তারা ইসলাম ধর্মের অনুসারী। সে দেশে ইসলামের নিয়মমুযায়ী দেশ পরিচালনা হবে, এটাই স্বাভাবিক। বিএনপি এমন একটি দল, যারা সন্ত্রাস লালন করে না। বিএনপি এমন রাষ্ট্র কায়েম করতে চায়, যে রাষ্ট্রে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।


লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্যাহ হাওলাদার প্রমুখ। 

আরআর 


  বিষয়:   ভোলা  মেজর হাফিজ  বিএনপি  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: