ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কয়েকজন কিশোরকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ নোটিশ দিয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) শিক্ষার্থীদের পক্ষ থেকে ওঠা অভিযোগের ভিত্তিতে প্রক্টর অফিস থেকে তাকে এ নোটিশ প্রদান করা হয়।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। তার বিতর্কিত আচরণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে সর্বমিত্র ফেইসবুক পোস্টে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু শোকজের নোটিশ দিয়েছে , এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের যত সাইকেল হারিয়েছে এবং সেন্ট্রাল ফিল্ডে যত মানিব্যাগ, সাইকেল, মোবাইল হারিয়েছে, এ ব্যাপারে এতদিন কেন প্রশাসন ব্যবস্থা নেয়নি, কেন দেয়াল সংস্কার করেনি, কেন শারীরিক শিক্ষা ভবনে মদ্যপানরত অবস্থায় হাতেনাতে কর্মচারীদের ধরার পরও বহাল তবিয়তে রেখেছে তার জবাব আমি লিখিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাইব।
সময়ের আলো/এসকে/