বিএনপি প্রার্থীর সমাবেশে ককটেল হামলার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে।সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় উপজেলার পূর্ব কধুরখীল

2026-01-27T00:06:54+00:00
2026-01-27T00:06:54+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বিএনপি প্রার্থীর সমাবেশে ককটেল হামলার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম 
বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এরশাদ উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. আজিজুল হক বলেন, পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয় মাঠের কাছে নির্বাচনি সমাবেশে সন্ধ্যা ছয়টার দিকে প্রার্থী এরশাদ উল্লাহ বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। 

তিনি আরও বলেন, স্থানীয় এরফানের নেতৃত্বে পাঁচ-ছয়জন ককটেল নিক্ষেপ করে বলে জানতে পেরেছি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিএনপির প্রার্থী ফোন করে হামলার অভিযোগ জানিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এর আগে, গত ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনা ঘটে। এসময় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা।

প্রসঙ্গত, বোয়ালখালী উপজেলা ও নগরীর একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ। এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আরও আছেন ১১ দলীয় জোটের এনসিপি দলীয় জোবাইরুল ইসলাম আরিফসহ ৫ জন প্রার্থী। একই জোটভুক্ত জামায়াতের মনোনীত ডা. আবু নাছেরও প্রার্থী হিসেবে ছিলেন। তবে জামায়াত আসনটিতে এনসিপিকে সমর্থন দেওয়ায় আবু নাছের প্রচারণায় নেই।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  বিএনপি প্রার্থী  সমাবেশ  ককটেল  হামলা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: