স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেফতার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী জলি বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী রবিউল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ

2026-01-27T00:11:55+00:00
2026-01-27T00:11:55+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত স্বামী গ্রেফতার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:১১ এএম 
অভিযুক্ত রবিউল ইসলাম। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী জলি বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী রবিউল ইসলামকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

গ্রেফতার রবিউল ইসলাম পাবনা জেলার আতাইকুলা থানার আবির হকের ছেলে। নিহত জলি বেগম একই এলাকার আব্দুস সালামের মেয়ে।

স্থানীয়রা জানান, রবিউল ইসলাম সোনারগাঁয়ের উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। সে বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ফাঁকা বাড়িতে স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে রবিউল। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

এফআর


  বিষয়:   স্ত্রীকে শ্বাসরোধে হত্যা  অভিযুক্ত স্বামী গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: