জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক

2026-01-27T03:20:25+00:00
2026-01-27T03:20:25+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:২০ এএম   (ভিজিট : ১৫৩)
প্রতীকী ছবি
জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিতর্কের মধ্যেই মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত জানিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত বই নির্বাচন কমিটি বাতিল করা হলো।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর তার দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়লে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।


এ বিষয়ে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বই নির্বাচন কমিটি বাতিল করা হয়েছে এবং শিগগিরই একটি নতুন কমিটি গঠন করা হবে। পাশাপাশি জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ বই কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরেই জুলাইয়ের গণঅভ্যুত্থান, পিলখানা ও শাপলা ট্র্যাজেডি বিষয়ক বই কেনার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এর আগে,  গত ২০ জানুয়ারি রাতে জারি করা দুটি ভিন্ন প্রজ্ঞাপনের মাধ্যমে হঠাৎ করেই জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে আফসানা বেগমকে অব্যাহতি দেওয়া হয়। 

এ নিয়ে ফেসবুকে চার পর্বের দীর্ঘ লেখা পোস্ট করেন আফসানা বেগম। পোস্টে তিনি অভিযোগ করেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের বই নির্বাচন নীতিমালা সংশোধন নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে তার মতবিরোধ হয়েছিল। বই নির্বাচনে মন্ত্রী ও সচিবদের ২০ শতাংশ কোটা সংরক্ষরিত রাখার বিষয়টি নিয়েই মূলত বিরোধের সূত্রপাত। তিনি এটি বাদ দিতে চেয়েছিলেন। কিন্তু উপদেষ্টা এটি বহাল রাখার পক্ষে।

এফআর



  বিষয়:   জাতীয় গ্রন্থকেন্দ্র  বই নির্বাচন কমিটি  বাতিল 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: