আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সাধারণ ছুটি থাকবে। একই সঙ্গে পরের দুই দিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবে।
মূলত শিক্ষক ও কর্মচারীরা যেন নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ ও দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই এই নির্বাহী আদেশ।
এদিকে, সাধারণ ছুটির পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে শিল্প এলাকার বাসিন্দারা সাপ্তাহিক ছুটিসহ আরও দীর্ঘ সময় কাটানোর সুযোগ পাবেন।
সময়ের আলো/কেএইচও