জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্ধনা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক

2026-10-11T10:12:28+00:00
2026-10-11T10:12:28+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্ধনা
জাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:১২ এএম 
সংবর্ধনার গরু। ছবি : সময়ের আলো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানাকে সংবর্ধনা দিয়েছে ‘প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’। এ উপলক্ষে অনুষ্ঠানে জোড়া গরু জবাই করে মধ্যাহ্নভোজ ও আপ্যায়নের আয়োজন করা হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় অতিথিদের আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকসুর সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের আহ্বায়ক আব্দুল আওয়াল মোল্লা। তবে বিশেষ ব্যস্ততার কারণে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম।


সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জসিম উদ্দিন, জাবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি ও সাঈদ ভূঁইয়ান এবং রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) কে এম রাশেদুল হাসান মাসুম বলেন, অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯৮২ সালের জাবি ছাত্রদলের প্রথম সভাপতিও এতে অংশ নেন।

নবনিযুক্ত উপাচার্য প্রসঙ্গে তিনি আরও বলেন, নতুন উপাচার্য স্যারের ইতিবাচক মানসিকতা লক্ষ্য করেছি, তবে তার কার্যক্রমের মূল্যায়ন করার সময় এখনও হয়নি। আর এ আয়োজনে সহযোগিতা চাওয়া হলে আমরা সামর্থ্য অনুযায়ী সহায়তা করেছি। বাকি অর্থ কীভাবে সংগৃহীত হয়েছে, তা আমার সুনির্দিষ্ট জানা নেই।

সময়ের আলো/জোই
  বিষয়:   জোড়া গরু জবাই  জাবি ভিসি  প্রো-ভিসি  কোষাধ্যক্ষ  সংবর্ধনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: