দেশে পৌঁছেছে প্রবাসীদের সাড়ে ২১ হাজার ব্যালট

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের

2026-01-28T04:41:44+00:00
2026-01-28T04:41:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
দেশে পৌঁছেছে প্রবাসীদের সাড়ে ২১ হাজার ব্যালট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৪:৪১ এএম   (ভিজিট : ২২৩)
সংগৃহীত ছবি
আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে। 

এদিকে, প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে ফিরতে শুরু করেছে। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট ফিরেছে। এ ছাড়া ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। তিনি আরও জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ প্রবাসী। 

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ইতিমধ্যে দেশেও পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে। এ বিষয়ে সালীম আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত দেশের ১৮টি জেলায় ৬৩ হাজার ৬০০ পোস্টাল ব্যালট প্রদান করা হয়েছে। 

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ১৮ জেলায় ১০৬টি ব্যাগে ৬৩৬০০ ব্যালট পাঠানো হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ফিরতি খামে ভোটদান শেষে ব্যালট ফেরত পাঠাতে হবে। 

উল্লেখ্য, দেশে ও দেশের বাইরে থেকে এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার নাগরিক। পোস্টাল ব্যালটে দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাপে নিবন্ধন করলে ইসি ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেয়। ভোট দিয়ে ভোটার নিকটস্থ পোস্ট অফিসে জমা দিলে তা আবার সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে চলে আসে।

সময়ের আলো/এনএ 

  বিষয়:   দেশে পৌঁছেছে  প্রবাসী  ব্যালট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: