১১ দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ : আসিফ মাহমুদ

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

আসন্ন নির্বাচনে ১১–দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র

2026-01-28T17:57:06+00:00
2026-01-28T18:06:22+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
১১ দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ : আসিফ মাহমুদ
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৬:০৬ পিএম
বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সময়ের আলো
আসন্ন নির্বাচনে ১১–দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে কুমিল্লা বিভাগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর নির্বাচনি পথসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

Advertisement
আসিফ মাহমুদ জানান, বিভাগ করার সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়ে আছে।

জোটের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকারের একটি নতুন রূপরেখা প্রকাশ করা হবে। বিগত ১৭ বছরের নিপীড়ন এবং পরবর্তী ১৭ মাসের তিক্ত অভিজ্ঞতা থেকে মুক্তি পেতেই এই ১১ দলীয় জোট গঠিত হয়েছে। আপনারা গুম, খুন, হত্যাসহ সব ধরনের জুলুম থেকে মুক্ত করতে ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন। 


তরুণদের ভাতার ওপর নির্ভরশীল না করে সরাসরি কাজের সুযোগ তৈরি করা হবে জানিয়ে আসিফ মাহমুদ দাবি করেন, ১৪ মাস সরকারের দায়িত্বে থেকে তিনি জনগণের জন্য কাজ করেছেন। আগামী ৫ বছর জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দেবীদ্বার আসনে হাসনাত আবদুল্লাহকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

এফআর
  বিষয়:   ১১–দলীয় জোট  ক্ষমতা  এক মাস  কুমিল্লা বিভাগ  আসিফ মাহমুদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: