সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৮

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের মুলাদীতে অস্ত্র ও বিস্ফোরকসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এবং

2026-01-28T18:58:19+00:00
2026-01-28T18:58:19+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৮
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বরিশালের মুলাদীতে অস্ত্র ও বিস্ফোরকসহ আটজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এবং মন্তাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী। এ সময় একটি রিভলভার, দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির কাঁচামাল, মোবাইল ও মটরসাইকেল উদ্ধার করছে। 

Advertisement
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, হিজলা ও মুলাদী উপজেলা সেনাক্যাম্প কমান্ডার মেজর জাহিদ ও মেজর তৌফিকের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ ৮ জনকে আটক করা হয়।

আটক আটজন হলেন মো. ইয়াকুব হাওলাদার (২৫), নয়ন হাওলাদার (২৫), জোবায়ের তালুকদার, (২৬), মো. রহমাতুল্লাহ (২৫), মোসা. লাবন(২৮), মোরশেদা (৪৫), মিতু (২০) ও রোকেয়া বেগমকে আটক করা হয়। তারা সবাই উপজেলা সফিপুর ইউনিয়েনের উত্তর বালিয়াতলী এলাকার বাসিন্দা। 


পরে আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে।


সময়ের আলো/আআ
  বিষয়:   সেনাবাহিনী  আটক  অস্ত্র অভিযান 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: