প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন প্রার্থীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিন ভোর

2026-01-28T19:40:07+00:00
2026-01-28T20:00:05+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটছেন প্রার্থীরা
বগুড়া-৩ আসন (আদমদীঘি-দুপচাঁচিয়া)
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ২১৫)
বাঁ থেকে আব্দুল মহিত তালুকদার, নূর মোহাম্মদ আবু তাহের, মুহা. ইজাজ ও শাহজাহান আলী তালুকদার। সংগৃহীত ছবি
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত দুই উপজেলার হাট-বাজার, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লায় গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আসনটিতে এবার জামায়াত ও বিএনপির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সব প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। 

জানা গেছে, এই আসনটি মূলত বিএনপির জন্য অনেকটাই উর্বরভূমি। কিন্তু নানা কৌশল খাটিয়ে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে নতুন ইতিহাস গড়তে চায় জামায়াত। জয়ের ব্যাপারে আশাবাদী জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও।

আসন্ন নির্বাচন এই আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির আব্দুল মহিত তালুকদার, দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের নূর মোহাম্মদ আবু তাহের, শাপলা কলি প্রতীকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এডভোকেট মুহা. ইজাজ আল ওয়াসী জ্বীম ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক শাহজাহান আলী তালুকদার। 

নির্বাচন নিয়ে উপজেলার সর্বত্রই চলছে নানা জল্পনা-কল্পনা। বিগত সময় জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নিয়েছে। তবে এবার তারা এককভাবে নির্বাচন করছেন। তফশিল ঘোষণার পর চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণাও বেশ জমে উঠেছে।

 আরও পড়ুন

প্রার্থীরা এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, বেকার সমস্যা সমাধান, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূলসহ নাগরিক সকল সুবিধা নিশ্চিতকরণসহ জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারছে না। ফলে আওয়ামী লীগের ভোটাররা এবার বড় ফ্যাক্টর। হাট-বাজার, জনবহুল এলাকা, চা স্টলসহ সর্বত্র চলছে নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ। 

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু গ্রহণের লক্ষ্যে বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পত্রে সব প্রকার নির্বাচনি প্রচারণা সামগ্রী অপসারণের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, নির্বাচন তফশিল ঘোষণার পর পরই সম্ভাব্য প্রার্থীরা নিজেরাই তাদের উপজেলার সব স্থান থেকে পোস্টার, ব্যানার, বিল বোর্ড সরিয়ে নিয়েছেন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আয়তন ৩৩১ বর্গ কিলোমিটার। তিনটি পৌরসভা ও দুই উপজেলা মিলে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ১৭৩ জন। 

সময়ের আলো/আআ



  বিষয়:   নির্বাচন  জামায়াত  বিএনপি  প্রচারণা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: