ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা

2026-01-28T23:55:39+00:00
2026-01-28T23:56:07+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১১:৫৫ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ১১:৫৬ পিএম
প্রতীকী ছবি
মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুতুবপুর সীমানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভাঙ্গা রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খুলনাগামী একটি ট্রেনের ধাক্কায় বৃদ্ধটির মাথায় গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


তিনি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

এফআর


  বিষয়:   মাদারীপুর  শিবচর  ট্রেন  ধাক্কা  অজ্ঞাত  বৃদ্ধ  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: