হাবিবের গানে কায়া-হেলালের প্রত্যাবর্তন

আনন্দ সময় প্রতিবেদক

জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ আবার কাজ করছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গী সংগীতশিল্পী কায়া ও হেলালকে নিয়ে। এই দুই শিল্পীর

2026-01-29T03:21:11+00:00
2026-01-29T03:21:11+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
হাবিবের গানে কায়া-হেলালের প্রত্যাবর্তন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:২১ এএম 
জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ। ছবি : সংগৃহীত
জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ আবার কাজ করছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের সঙ্গী সংগীতশিল্পী কায়া ও হেলালকে নিয়ে। এই দুই শিল্পীর জন্য দুটি প্রচলিত লোকগান তৈরি করছেন তিনি। নতুন গান দুটি প্রকাশ পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে। সম্প্রতি এক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হওয়ার চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে কায়া ও হেলালের সঙ্গে নতুন গানের কথা জানান হাবিব ওয়াহিদ। 

তিনি বলেন, কায়া ও হেলালের সঙ্গে দুটি সিঙ্গেল নিয়ে কাজ চলছে। দুটিই ফোকগান। সম্পূর্ণ তৈরি হয়ে গেলেই পর্যায়ক্রমে প্রকাশ পাবে গানগুলো। আমাদের আগের গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, এবারও ভালো একটা কাজ হতে যাচ্ছে। ফোক দিয়েই তো আমার শুরু। মাঝে নানা ধরনের গানে সম্পৃক্ত হয়েছি। এর মধ্যে মৌলিক গান, অ্যালবাম, সিনেমার প্লেব্যাকে ব্যস্ত থাকার কারণে ফোকগানটা সেভাবে হচ্ছিল না। 

কোক স্টুডিওতে অনেক দিন পর ফোকগানের ওপর এক্সপেরিমেন্ট করার সুযোগ পাই। আমি নিজে ফোকগানের সঙ্গে অনেক কানেক্ট ফিল করি। আমার মনে হয়, বাংলাদেশের মানুষও এই গানগুলোকে নিজেদের অন্তরে ধারণ করে। এই ধারাবাহিকতায় কায়া ও হেলালের সঙ্গে নতুন করে গান করছি।

এ প্রসঙ্গে হাবিব আরও বলেন, অনেক বছর ধরেই চেষ্টা করছি নিজের উদ্যোগে যতটুকু সম্ভব অডিও গান করার। যদিও এখন ভিডিওর যুগ, এটা অস্বীকার করার কিছু নেই। এই সময়ে ভিডিও ছাড়া কোনো গান বেশি মানুষের কাছে পৌঁছানো খুব কঠিন। কিন্তু আমি তো অডিওর যুগটা খুব ভালো করে দেখে এসেছি। আমার কাছে সবসময় মনে হয়, গান মূলত শোনার বিষয়। তাই অডিও গান নিয়ে নিজের মতো করে চেষ্টা করে যাচ্ছি।

প্রসঙ্গত, ২০০৩ সালে হাবিবের সংগীতায়োজনে প্রকাশ পায় ‘কৃষ্ণ’ অ্যালবাম। এতে বাংলা লোকগানের সঙ্গে পাশ্চাত্যের সংগীতের মিশ্রণ ঘটিয়েছিলেন হাবিব। প্রচলিত বাউল গানগুলো নতুন করে গেয়েছিলেন কায়া। প্রশংসিত এই অ্যালবামের পর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি হাবিব-কায়াকে। 

অন্যদিকে সবশেষ ২০১৯ সালে একসঙ্গে গান প্রকাশ করেছিলেন হাবিব ও হেলাল। হাবিবের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছিল ‘কেন তারে ভালোবাসিলাম’ শিরোনামের গান।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   জনপ্রিয় শিল্পী  হাবিব ওয়াহিদ  গান 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: