চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রে থাকাই ভালো : সুস্মী

আনন্দ সময় প্রতিবেদক

গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে দৃষ্টি কাড়েন সুস্মী রহমান। টিভি নাটকের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। আগামীকাল মুক্তি পাচ্ছে তার তৃতীয় সিনেমা ‘ময়নার

2026-01-29T03:28:36+00:00
2026-01-29T03:28:36+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রে থাকাই ভালো : সুস্মী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:২৮ এএম 
সুস্মী রহমান। ছবি : সংগৃহীত
গ্রামীণফোনের বিজ্ঞাপনের মাধ্যমে দৃষ্টি কাড়েন সুস্মী রহমান। টিভি নাটকের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমাতেও। আগামীকাল মুক্তি পাচ্ছে তার তৃতীয় সিনেমা ‘ময়নার চর’। চরের মানুষের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে এটি। সরকারি অনুদানে সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এতে ময়না চরিত্রে অভিনয় করেছেন সুস্মী রহমান।

নিজের চরিত্রটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, গ্রামের সাদামাটা এক মেয়ে ময়না। অনেক টানাপড়েন আছে তার জীবনে। প্রতিবাদী ও সংগ্রামী মেয়ে হওয়াতে নানা ঝামেলায় পড়তে হয় তাকে। একটা সময় মারাও যায় মেয়েটি।

সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সুস্মী। প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। ভিন্ন গল্পের সিনেমাটি নিয়ে প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আমার অভিনীত প্রতিটি সিনেমাই গল্পকেন্দ্রিক। এটিও এর ব্যতিক্রম নয়। আমি অনেক আশাবাদী ময়নার চর নিয়ে। জীবননির্ভর এমন গল্প দর্শক পছন্দ করেন। একসময় এই ঘরানার চলচ্চিত্র ব্যাপক সাড়া জাগিয়েছে। এখনও এর আবেদন রয়েছে। 

সুস্মী সিনেমায় পা রাখেন ২০১৮ সালে ‘আসমানী’ দিয়ে। এরপর গত বছর মুক্তি পায় ‘দায়মুক্তি’। ‘ময়নার চর’-এ যুক্ত হওয়ার পর নাম লেখান লেডি অ্যাকশন ঘরানার একটি সিনেমায়। কাজটি প্রসঙ্গে সুস্মী বলেন, প্রাথমিক কিছু কাজ এগিয়ে রয়েছে কিন্তু শুটিং শুরু হয়নি এখনও। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রযোজক এখনই শুটিংয়ে নামতে চান না। আমিও অপেক্ষায় আছি। মনে হয় নির্বাচনের পর সিনেমাটির শুটিং শুরু হবে।

সিনেমায় মনোযোগী হলেও নাটকে কাজ করছেন না সুস্মী। প্রস্তাব পেলেও নিজেকে দেখা যাচ্ছে না ছোটপর্দায়। সিনেমাতেই থিতু হতে চান তিনি। এ প্রসঙ্গে সুস্মী বলেন, নাটকের প্রস্তাব পাচ্ছি কিন্তু আমি চলচ্চিত্রে সময় দিতে চাই। বলতে পারেন আগের ধারণায় আছি, তার পরও আমার মনে হয় চলচ্চিত্রের মানুষ চলচ্চিত্রেই থাকা ভালো। নাটক করলে দর্শক আগ্রহ হারিয়ে ফেলে।

কাজের ক্ষেত্রে গল্প ও চরিত্র দুটিতেই গুরুত্ব দেন সুস্মী। তার মতে, ভালো সিনেমার মূল শর্ত মানসম্মত গল্প। সেই সঙ্গে প্রযোজক, পরিচালক, সহশিল্পীর বিষয়টিও গুরুত্বপূর্ণ। নতুন কাজে সম্পৃক্ততার বিষয় নিয়ে অভিনেত্রী বলেন, মজবুত চিত্রনাট্য সিনেমার সফলতা এনে দেয়। তারপর আমি নিজের চরিত্রকে প্রাধান্য দেই। যেখানে কাজের ক্ষেত্র আছে, চরিত্রের গুরুত্ব বহন করে সেখানে অভিনয় করি। সেই সঙ্গে প্রযোজক, পরিচালকের বিষয়টিও ভাবনায় রাখি।

চলচ্চিত্রের সংকট মুহূর্তে নিজেকে প্রতিষ্ঠিত করতে কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে চ্যালেঞ্জের বিকল্প নেই। জীবনে কোনো সফলতাই সহজে আসে না। তার জন্য কাঠখড় পোড়াতে হয়। প্রতিষ্ঠিতরা সাধনা আর অধিক পরিশ্রমের ফলেই নিজেদের অবস্থান তৈরি করেছেন। তরুণ প্রজন্মের অনেক শিল্পীই ভালো করছেন। আমিও চেষ্টা করছি।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   চলচ্চিত্র  সুস্মী রহমান  নাটক 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: