বিজয়-রাশমিকার তৃতীয়

আনন্দ সময় ডেস্ক

বড়পর্দায় আবার একসঙ্গে ফিরতে চলেছেন বাস্তব জীবনের জুটি দক্ষিণি সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ২০২৫ সালের

2026-01-29T03:41:21+00:00
2026-01-29T03:41:21+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিজয়-রাশমিকার তৃতীয়
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪১ এএম 
দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
বড়পর্দায় আবার একসঙ্গে ফিরতে চলেছেন বাস্তব জীবনের জুটি দক্ষিণি সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। ২০২৫ সালের অক্টোবরে বাগদান সম্পন্ন হয়েছে এই দুই তারকার। 

আর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার সবকিছুই চূড়ান্ত। ঠিক এমন সময়ই জানা গেল, আসছে সেপ্টেম্বরে মুক্তি পেতে যাওয়া অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা অভিনীত অ্যাকশন সিনেমা ‘রানাবালি’তে অভিনয় করেছেন রাশমিকা মান্দানাও। সম্প্রতি সিনেমাটির প্রকাশিত একটি ভিডিওতে এই দুই তারকাকে দেখা গেছে একসঙ্গে। 

জানা গেছে, ‘রানাবালি’র গল্প ১৮৭৮ সালের প্রেক্ষাপটে গড়ে ওঠা, যেখানে এক সাহসী যুবক ব্রিটিশদের অন্যায় শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চায়। তাদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি নিজেকে এক ‘নির্দয় যোদ্ধা’তে পরিণত করেন। ভিডিওটি শেয়ার করে বিজয় লেখেন, ব্রিটিশরা তাকে ‘বর্বর’ বলত। আমি একমত। সে ছিল ‘আমাদের’ বর্বর। 

একমাত্র ‘রানাবালি’কে পরিচয় করিয়ে দিচ্ছি। আর আমাদের সেই ইতিহাস সামনে আনছি, যেটা তারা চাপা দিতে চেয়েছিল। সিনেমাটি তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় ও মালয়ালমসহ একাধিক ভাষায় মুক্তি দেওয়া হবে। ‘শ্যাম সিংহা রায়’ খ্যাত পরিচালক রাহুল সাঙ্কৃত্যায়ন এটি পরিচালনা করেছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক জুটি অজয়-অতুল। প্রসঙ্গত, এটি বিজয়-রাশমিকার তৃতীয় সিনেমা। 

সময়ের আলো/কেএইচও


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: