কেন খুলতে চাও
খুলে কিছুই পাবে না
নেই মধু, সুদৃশ্য বা সুগন্ধ পুষ্পের
আছে শুধু বেড়িবাঁধ, বর্তুল মাংসের ভার;
দেখে উচ্ছেদে রত হবে—
ছুড়ে দেবে উগ্র-বমনে...
কেন খুলতে চাও
কেন এত টানটান শির-কাঁপে সদা
কেন এত বাজখাই
বরং হৃদয়ে রোপণ করো বীজ— রমণীয়
জন্ম দাও অধীশ্বর, কাকলি-কোমল—
রসের প্রসাদ গড়ো প্রাণে!
এফআর