নিজেকে থিতিয়ে রাখার নাম ভালোবাসা
তাই বলে হারিয়ে ফেলা নয়
যদিও আঁচল ধরে ডেকেছ কতবার
বলেছ বয়স বিবেচ্য বিষয় নয়
আসলে বোঝাবুঝি কেবল মনটার
বয়সের সঙ্গে কি মনের ফসকা গেঁড়ো!
একটুতেই খসে যায়!
আহা মরি মরি... এ কেমন
লাজ শরমের বালাইহীন যুগে আমি!
তুমি ডেকেছ আমায়—
বলেছ ফিরে দেখতে— জীবন তো একটাই
সময়ের সঙ্গে ভেসে চলি
সুবাসিত ফুলের শয্যায়
স্বপ্নের ভালোবাসায় তোমার চেহারা একটাই
দিব্বি দাঁড়িয়ে আমার আয়নায় সেই তুমি
রাখতে পারো না হাতের প’রে হাত
চোখের পরে চোখ—যোজন যোজন দূর!
এফআর