ফাইলের ভেতর আমার নাম নেই,
তবু আমি সেখানে আছি।
বয়স কত ছিল কে জানে,
সময়ের হিসাব তখন বুঝিনি।
ওদের তীক্ষ্ণ দৃষ্টি বলেছিল— নীরব থাকো।
নীলজলরাশি, বেলাভূমি,
অনুতাপ নতুন মোড়কে মিশে যায়— আমি নীরব।
শক্তির হাতে কাগজ, লিখছে বিবেক;
চোখ ফিরিয়ে আমি ঝলসে গেছি।
ফাইল বন্ধ হয়, আলো নেভে— স্মৃতি জাগ্রত।
আমার প্রতীক্ষা-প্রকাশিত হবে বিস্ময়।
জানি না, সত্য কি কখনো অপেক্ষার চেয়ে বড় হয়?
এফআর