বন্ধুর পাশে বিশাল দেয়াল, তার নাম ঘর
সে শব্দ শুনে আমিও শুনতে পাই
লাল চোখ কৃষ্ণচূড়ার ডাল
আনন্দ মোহন কলেজের মতো
জানি, সেও অনুপম পাখি।
দুঃখ একটা গাছের নাম পাতার নাম
সময় ছিঁড়ে পড়া জুতোর ফিতা বিচ্ছিন্নতা
বন্ধুর পাশ দিয়ে বড় বড় হাত, হাতের করতল।
বন্ধুর সাঁকোজুড়ে কাঁটাতার
রক্তাক্ত লালে সে যেন মাতাল আকাশ।
এফআর