পৃথিবীর চারপাশে বিপদ সংকেত
বিশ্বযুদ্ধের হুংকার-গর্জন চলছে
দিন দিন প্রতিদিন
স্বস্তি নেই কোথাও ভালোবাসা নেই,
অন্যায়-জুলুমে ডুবডুব সারা বিশ্বের ভূ-মাটি।
পাষণ্ড হয়ে খুন, গুমের পথ বেঁচে নেয় কত মানুষ
ভুবনের চারপাশের মানুষে অস্থির হাহাকার
অনাচার-জুলুম সহ্য না করে দূর-দূরান্তে পথ পাড়ি দেয়-
প্রাণে বাঁচার জন্য মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়
প্রতিবাদের কণ্ঠ সারা বিশ্বে মুহূর্তেই মৃত্যুর ঘণ্টা বাজে
মাথা উঁচু করে নিরীহ মানুষ আজ দাঁড়াতে পারে না
পৃথিবীর পারিপাশে বিষাদ সংকেত।
বাঁচার জন্য মানুষ যুদ্ধ করে-লড়াই করে
যুগের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষ
অন্ধকার থেকে আলোর মুখ দেখতে চায়
এক চিলতে ভালোবাসা চায়,
মানবতা চায়, শান্তি চায়
সারা বিশ্বের মানুষ বাঁচার মতো বাঁচতে চায়।
এফআর