শূন্যতার অন্তরালে

মুহাম্মদ রফিক ইসলাম

তাকে ফেরাতে চেয়েছিলাম—পারিনিচেষ্টা প্রচেষ্টার সমূহ সামর্থ্য দিয়েওব্যর্থ হয়ে গেছে আমার সমস্ত আকুতিশর্তহীন সমর্পণ...তার চোখে হয়তো এখন পশ্চিমের দুনিয়াঅপার্থিব মোহ, নেশাধরা

2026-02-06T04:56:05+00:00
2026-02-06T04:56:05+00:00
 
  শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শূন্যতার অন্তরালে
মুহাম্মদ রফিক ইসলাম
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ এএম 
প্রতীকী ছবি
তাকে ফেরাতে চেয়েছিলাম—
পারিনি
চেষ্টা প্রচেষ্টার সমূহ সামর্থ্য দিয়েও
ব্যর্থ হয়ে গেছে আমার সমস্ত আকুতি
শর্তহীন সমর্পণ...
তার চোখে হয়তো এখন পশ্চিমের দুনিয়া
অপার্থিব মোহ, নেশাধরা সম্মোহন
অথচ জলের ছায়ায় খসে পড়ে
হলুদ বিকালের মেঘঢাকা মুখ
তাকে বলতে চেয়েছিলাম—
পারিনি
শরতের কাশফুল বনে শূন্যতার অনল ঢুকে
বিদগ্ধ যখন হৃদয়ের রঙিন আকাশ।


এফআর
  বিষয়:   কবিতা  শূন্যতার অন্তরালে 


Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: