মাফতুহা জিমের নীল রেইনকোট

আনন্দ সময় প্রতিবেদক

বর্তমান সময়ের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন স্যাড-রোমান্টিক গল্পের চিত্রনাট্যে। ‘নীল রেইনকোট’

2026-01-30T04:58:55+00:00
2026-01-30T04:58:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
মাফতুহা জিমের নীল রেইনকোট
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৮ এএম 
‘নীল রেইনকোট’ নাটকের একটি দৃশ্য। সংগৃহীত ছবি
বর্তমান সময়ের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি অভিনয় করেছেন স্যাড-রোমান্টিক গল্পের চিত্রনাট্যে। ‘নীল রেইনকোট’ শিরোনামের এই নাটকটি আসছে ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে। 

তানভীর হাসানের গল্পে এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। এতে জিমের বিপরীতে অভিনয় করেছেন সাদ নাওভি। একসঙ্গে এটিই তাদের প্রথম কাজ।

নাটকের গল্পটি দেখা যাবে— বর্ষার এক দিনে রাজধানীর নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকানে বৃষ্টিতে ভিজে অর্পিতার পরিচয় হয় নীল রেইনকোট পরা শুভ্রর সঙ্গে। রবীন্দ্রনাথপ্রেমী এক তরুণ। চা, বই, বৃষ্টি আর কিছু সাধারণ কথার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত, নিঃশব্দ সংযোগ। বিদায়ের সময় শুভ্র প্রতিশ্রুতি দেয়, ফিরলে নীল রেইনকোট পরেই ফিরবে। 

এদিকে অর্পিতা ধানমন্ডির এক পুরোনো ফ্ল্যাটে একা থাকেন। নিয়মে বাধা এক ব্যাচেলর জীবন। প্রতিদিন বিকাল ৫টা ২০ মিনিটে সে বারান্দায় দাঁড়িয়ে থাকেন একটি মুহূর্ত, একটি সম্ভাবনা আর একটি নীল রেইনকোটের জন্য। নাটকের গল্পে শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম। 

নাটকটি প্রসঙ্গে জিম বলেন, সুন্দর একটি গল্প নিয়ে কাজ করেছেন পরিচালক। নাটকের গল্পটি রোমান্টিক হলেও একদম ব্যতিক্রম। বর্ষায় কপোত-কপোতীর প্রেম-ভালোবাসা, আবেগ অনুভূতি, পাওয়া-না পাওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। এমন গল্পে এই প্রথম অভিনয়। আমিও শতভাগ ভালো করার চেষ্টা করেছি। সাদ নাওভির সঙ্গে এটা আমার প্রথম কাজ। নাটকটির শুটিং করেছিলাম নভেম্বরে, প্রচারিত হবে ভালোবাসা দিবসে। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। 

৬ ফেব্রুয়ারি নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

প্রসঙ্গত, নাচের মাধ্যমে ক্যারিয়ার শুরু হলেও নিয়মিত বিজ্ঞান ও নাটকে কাজ করছেন মাফতুহা জিম। এর মধ্যে ভালোবাসা দিবসের আরও একটি নাটকের শুটিং করেছি তিনি।  মডেল হয়েছেন প্রাণের একটি বিজ্ঞাপনে। ভালোবাসা দিবস ও ঈদের নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী।

এফআর


  বিষয়:   অভিনেত্রী  মাফতুহা জান্নাত জিম  নীল রেইনকোট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: