ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার

সময়ের আলো ডেস্ক

প্রবাস

পর্যটন ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।শুক্রবার (৩০ জানুয়ারি)

2026-01-30T20:07:50+00:00
2026-01-30T21:36:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
ভিসা অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া সরকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম  আপডেট: ৩০.০১.২০২৬ ৯:৩৬ পিএম
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবি : সংগৃহীত
পর্যটন ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ করা বিদেশিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 

শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল এ তথ্য জানান। 

ফাহমি ফাজিল বলেন, ‘পর্যটন ভিসা ব্যবহার করে অবৈধভাবে কাজ করা অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারেরও বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা আইন ভেঙেছেন।’ 

তিনি বলেন, ‘২০২৫ সালে দেশজুড়ে অভিযান চালিয়ে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যারা পর্যটক বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় এসে পরে অবৈধভাবে কাজে জড়াচ্ছেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভিসা সহজ করার সুযোগ নিয়ে যারা আইন লঙ্ঘন করছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ভিসা  কঠোর অবস্থান  মালয়েশিয়া সরকার 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: