বিএনপি জোটকে সরকার হিসেবে চায় ৫২.৮০ শতাংশ ভোটার

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের জনসমর্থন কেমন এ নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়েছে। যেখানে ৫২.৮০ শতাংশ ভোটার

2026-01-30T21:51:16+00:00
2026-01-30T21:51:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বিএনপি জোটকে সরকার হিসেবে চায় ৫২.৮০ শতাংশ ভোটার
জরিপের তথ্যমতে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ২৪৯)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের জনসমর্থন কেমন। প্রতীকী ছবি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দলের জনসমর্থন কেমন এ নিয়ে একটি জরিপ পরিচালনা করা হয়েছে। যেখানে ৫২.৮০ শতাংশ ভোটার বিএনপি জোটকে ভোট দেবে। আর জামায়াত ও এনসিপি জোটকে ৩১ শতাংশ ভোটার ভোট দিতে চায়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে কারওয়ান বাজারের বিডিবিএল ভবনে জরিপটি উপস্থাপন করে সামাজিক গবেষণা প্রতিষ্ঠানটি। জনগণের নির্বাচন ভাবনা নিয়ে ইনোভিশন কনসাল্টিংয়ের তৃতীয় ধাপের জরিপে তুলে ধরা হয়েছে এসব তথ্য।

জরিপের তথ্যমতে, ইসলামী আন্দোলনের প্রতি সমর্থন আছে ১ শতাংশ মানুষের। তবে ১৩.২০ শতাংশ মানুষ বর্তমানে ভোট নিয়ে কোনো চিন্তা করছেন না।

 
এছাড়া আগামীতে কোন দল সরকার গঠন করতে পারে সে সম্ভাবনাও তুলে ধরা হয়েছে জরিপে। জরিপে অংশ নেওয়া ৫ হাজার ১৪৭ জনের মধ্যে তারেক রহমানকে সরকার প্রধান হিসেবে এগিয়ে রেখেছেন ৪৭.৬ শতাংশ, জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে এগিয়ে রেখেছেন ২২.৫ শতাংশ, এছাড়া ২.৭ শতাংশ নাহিদ ইসলামকে সমর্থন দিয়েছেন।
 
তবে জরিপে উত্তর দেননি ২২.২ শতাংশ মানুষ। তবে এ জরিপে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জরিপে অংশ নেয়া ৬৯.৭ শতাংশ নারী মতামত দেননি। 

এই জরিপ বাস্তবিক অর্থে চূড়ান্ত সিদ্ধান্ত নাও হতে পারে বলে উল্লেখ করা হয়। 


/ইউএমএইচ



  বিষয়:   জরিপ  বিএনপি  ভোটার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: