ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

সাভার প্রতিনিধি

সারাদেশ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি

2026-01-30T23:19:37+00:00
2026-01-30T23:19:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ পিএম   (ভিজিট : ১৩২)
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার। ছবি : সময়ের আলো
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি লোহার তৈরি দা, একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, তিনটি সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) ভোররাতে সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সাভার থানার ছোট কালিয়াকৈর এলাকার আব্দুল মালেকের ছেলে মো. রসেদ মিয়া (৩২), আবুল হাসেমের ছেলে মো. রিপন মিয়া (৩৩), মো. হানিফ মিয়ার ছেলে মো. মাসুদ রানা (৩১), পার্শ্ববর্তী রাজাসন গ্যারেজ এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মো. সানি মিয়া (৩৫), সামাইর এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (৩১), সাভারের হেমায়েতপুর পূর্বহাটি উত্তরপাড়া এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. সোহাবান মিয়া (২৩), আবু মিয়ার ছেলে মো. নুর নবী (২৭) এবং উত্তর মেইটকা এলাকার হাছনের ছেলে মো. ইমন মিয়া (২৫)।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকার গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন বাঁশঝাড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন জানান, ভোররাতে ১৫-১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। এসময় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করা হলেও বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকায় ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

এফআর


  বিষয়:   সাভার  ডাকাতি  প্রস্তুতি  অস্ত্র  ডাকাত  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: