কলকাতায় জয়ার আরও এক স্বীকৃতি

আনন্দ সময় প্রতিবেদক

বছরের শুরুতে ভারতে বড় স্বীকৃতি অর্জন করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য

2026-01-31T01:02:30+00:00
2026-01-31T01:02:30+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় জয়ার আরও এক স্বীকৃতি
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:০২ এএম 
অভিনেত্রী জয়া আহসান। ছবি : সংগৃহীত
বছরের শুরুতে ভারতে বড় স্বীকৃতি অর্জন করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সুমন মুখার্জি পরিচালিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। সম্প্রতি কলকাতার প্রভাবশালী টেলিভিশন চ্যানেল জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জয়ার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায় জয়ার সংবেদনশীল ও গভীর অভিনয় প্রশংসা কুড়িয়েছে সবার। পুরস্কার পাওয়ার খবরটি জয়া আহসান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমার জন্য বছরের প্রথম পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। জি২৪ ঘণ্টা আয়োজিত ‘বিনোদনের সেরা ২৪’-এ সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া আনন্দের ও গর্বের। কৃতজ্ঞ ও অভিভূত। 

জয়ার এই সাফল্যে বাংলাদেশ ও কলকাতার অভিনয়শিল্পী, নির্মাতা এবং ভক্তরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি গত বছরের আগস্ট মাসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে কুসুমের ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। 

এএডি/
Advertisement
Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: