বরিশালের গৌরনদী-সরিকল আঞ্চলিক সড়কের পিঙ্গলাকাঠী হাইস্কুল সংলগ্ন এলাকায় মালামাল বোঝাই নসিমনের চাপায় তুরফা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
তুরফা গরঙ্গল বোরাদী গ্রামের হাকিম বেপারীর মেয়ে।
তুরফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল হোসেন ফকির।
জানা যায়, রাস্তার পাশে বসে টি বল নিয়ে খেলা করছিল তুরফা। হঠাৎ করে বলটি রাস্তার ওপর চলে যায়। সেটি আনতে যায় তুরফা। এ সময় সড়ক দিয়ে মালামাল বোঝাই একটি নসিমন বেপরোয়া গতিতে যাওয়ার সময় তুরফাকে চাপা দেয়।
স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় শিশু তুরফাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরআর