১১ দলীয় জোট ক্ষমতা গেলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব : আসিফ মাহমুদ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

১১ দলীয় জোট ক্ষমতা গেলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।শনিবার

2026-01-31T17:18:02+00:00
2026-01-31T17:18:02+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
১১ দলীয় জোট ক্ষমতা গেলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব : আসিফ মাহমুদ
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১১৮)
বক্তব্য রাখছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি : সময়ের আলো
১১ দলীয় জোট ক্ষমতা গেলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ শিরোনামে আয়োজিত নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চাইলে দাঁড়িপাল্লা মার্কার কোন বিকল্প নেই। আপনারা দাঁড়িপাল্লার সঙ্গে ‘হ্যাঁ’ ভোটে ভোট দিবেন। 

সভায় তিনি দাবি করেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাদেশের কোন জেলাকে আঞ্চলিক বৈষম্যের শিকার করা যাবে না। ইতিমধ্যে আমি স্থানীয় সরকারের দায়িত্বে থাকাকালীন আপনাদের বগুড়া শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। আপনাদের বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

আসিফ মাহমুদ আরও বলেন, আপনারা জানেন, আমরা খুব কম সময় পেয়েছি। সে জন্যই আপনাদের মাঝে আবার এসেছি। যদি ১১ দলীয় জোট আপনাদের সমর্থন পেয়ে ক্ষমতায় যেতে পারি, তাহলে আমাদের অনেক স্বপ্ন আছে। 
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় রেলওয়ে যানজট মুক্ত করতে একটি আন্ডারপাস নির্মাণ করতে চাই। আমরা দুপচাঁচিয়া পৌরসভায় যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণ করতে চাই। আপনাদের এই অঞ্চলের কর্মস্থানের বৃদ্ধির জন্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য কলকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। আপনারা যদি বগুড়া-৩ আসনে ১১ দলীয় জোট প্রার্থীকে নির্বাচিত করেন, তাহলে আমাদের সকল কমিটমেন্ট বাস্তবায়ন করব। 

এফআর


  বিষয়:   বগুড়া  আদমদীঘি  আসিফ মাহমুদ  ১১ দলীয় জোট  প্রতিশ্রুতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: