কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত কারাবন্দী এক নেতার মৃত্যু হয়েছে।শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল

2026-01-31T19:25:25+00:00
2026-01-31T19:38:04+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
কারাবন্দী আওয়ামী লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৭:২৫ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৭:৩৮ পিএম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার। ছবি : সময়ের আলো
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭০ বছর বয়সী ক্যান্সার আক্রান্ত কারাবন্দী এক নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (৩১ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত আবদুর রহমান মিয়া (৭০) চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ পূর্ব মহুরী পাড়ার বাসিন্দা। তিনি ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

কারা সূত্র জানায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মারামারি, হত্যাচেষ্টার অভিযোগ ছিল। এসব অপরাধ ছাড়াও বিস্ফোরক আইনে মামলা ছিল থানায়। এই মামলার আসামি হিসেবে পুলিশ আবদুর রহমান মিয়াকে গ্রেফতার করে। 

গত বছরের ১৭ নভেম্বর থেকে তিনি কারাগারে ছিলেন। ২৪ ডিসেম্বর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। তিন সপ্তাহ চিকিৎসার পর ১৮ জানুয়ারি তাকে কারাগারে ফেরত পাঠানো হয়। 

এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে গত ২৬ জানুয়ারি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার মৃত্যু হয়। 


কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, আবদুর রহমান মিয়া দুই মাস আগে কারাগারে আসেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। একই সঙ্গে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। কারাগারে আসার পর তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অসুস্থ এই বন্দি মারা গেছেন।

তিনি আরও বলেন, আবদুর রহমান মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  কারাবন্দী  আ.লীগ নেতা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: