আসছে ঈশানের নতুন গান

আনন্দ সময় প্রতিবেদক

নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ‘যাব যাব মন’ গানের ভিডিও টিজার। এর কথা লিখেছেন

2026-02-01T03:25:27+00:00
2026-02-01T03:25:27+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আসছে ঈশানের নতুন গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ এএম 
সংগীতশিল্পী ঈশান মজুমদার। ছবি : সংগৃহীত
নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ঈশান মজুমদার। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ‘যাব যাব মন’ গানের ভিডিও টিজার। এর কথা লিখেছেন যশ নমুদার। সুর ও সংগীতায়োজন করেছেন ঈশান মজুমদার ও দীপ্র আহমেদ। গানের ভিডিওতে রাখা হয়েছে একটি গল্প। গানে মডেল হয়েছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন।

নতুন এই গান প্রসঙ্গে ঈশান বলেন, যাব যাব মন একেবারেই স্বাধীন একটি কাজ। আমার কাছের বন্ধু-বান্ধব ও ভাই-ব্রাদারদের নিয়ে করা। এ ধরনের কাজের ক্ষেত্রে অনেক স্বাধীনতা থাকে, আবার সীমাবদ্ধতার কারণে অনেক কিছু করাও যায় না। এই গানে যারা যুক্ত ছিলেন তারা গুণী মানুষ এবং কিছুটা অন্তর্মুখী। কাজটি করে অনেক আনন্দ যেমন পেয়েছি, তেমনিভাবে নতুন অনেক কিছু শিখেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

ঈশান মজুমদার জানান, যাব যাব মন গানের ভিডিওর পোস্ট-প্রোডাকশনের শেষ দিকের কাজ চলছে এখন। এ সপ্তাহের মধ্যে শেষ হবে সম্পূর্ণ কাজ। এরপরেই জানাবেন গানটির মুক্তির তারিখ। গানটি প্রকাশ পাবে ঈশান মজুমদারের ইউটিউব চ্যানেলে। 

এ ছাড়া আরও কয়েকটি গান রেকর্ড করেছেন ঈশান। ওই গানগুলোর ভিডিও তৈরি করে ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। ঈশান মজুমদার ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’ দিয়ে পরিচিতি পান। গত বছর প্রশংসিত হয় তার গাওয়া ‘গুলবাহার’। এই গানের মুক্তির প্রায় ৯ মাস পর যাব যাব মন নিয়ে আসছেন ঈশান।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সংগীতশিল্পী  ঈশান মজুমদার  নতুন গান 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: