সৌদি-পাকিস্তান সামরিক জোটে যোগ দেবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের যুক্ত হওয়ার সম্ভাবনা কার্যত বাতিল হয়ে

2026-02-01T10:33:49+00:00
2026-02-01T10:33:49+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সৌদি-পাকিস্তান সামরিক জোটে যোগ দেবে না তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৩ এএম 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (ডানে), সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে তুরস্কের যুক্ত হওয়ার সম্ভাবনা কার্যত বাতিল হয়ে গেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি সেনাবাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মাসের শুরুতে তুরস্ক এই জোটে অন্তর্ভুক্ত হতে আগ্রহী—এমন আলোচনা শোনা গেলেও সৌদি সূত্রটি তা স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি জানান, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান সামরিক সহযোগিতা পুরোপুরি দ্বিপাক্ষিক এবং ভবিষ্যতেও সেই কাঠামোতেই তা বজায় থাকবে। এতে তুরস্ককে যুক্ত করার কোনো পরিকল্পনা নেই।


উপসাগরীয় অঞ্চলের আরেকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে বলেন, তুরস্কের সঙ্গে সৌদি আরবের কিছু সাধারণ প্রতিরক্ষা সহযোগিতা থাকলেও পাকিস্তানের সঙ্গে করা বিশেষ এই সামরিক ব্যবস্থাপনা অন্য কোনো দেশের সঙ্গে ভাগাভাগি করা হবে না।

এর আগে ধারণা করা হচ্ছিল, আঞ্চলিক নিরাপত্তা জোরদারে তিনটি মুসলিম প্রধান দেশ একত্রে একটি শক্তিশালী সামরিক জোট গঠন করতে পারে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী সেই জল্পনার আপাতত অবসান ঘটেছে।


/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: