যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

সময়ের আলো ডেস্ক

খেলা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্কটল্যান্ডের মেয়েরা। সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪১

2026-02-01T18:10:07+00:00
2026-02-01T18:10:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ০১.০২.২০২৬ ৬:১০ পিএম
যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত স্কটল্যান্ডের। ছবি : বিবিসি
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্কটল্যান্ডের মেয়েরা। সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪১ রানে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে স্কটিশ দল।

নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে যুক্তরাষ্ট্রের ইনিংস গুটিয়ে যায় ১৩৭ রানে।

এই জয়ের ফলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে শীর্ষ চার নিশ্চিত করেছে স্কটল্যান্ড। পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তিন নম্বরে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। আর ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। এই চার দলই বাছাইপর্ব পেরিয়ে মূল মঞ্চে উঠছে।
আরও পড়ুন

ব্যাটিংয়ে শুরুটা ভালো করে স্কটল্যান্ড। ওপেনিং জুটিতে আসে ৪১ রান। ক্যাথরিন ফ্রেসার ১০ বলে ১৭ রান করে আউট হলেও বড় অবদান রাখেন আরেক ওপেনার ডার্সে কার্টার। তিনি ফিফটি পূর্ণ করে থামেন ৫২ রানে। মিডল অর্ডারে দ্রুতগতির ব্যাটিং করেন অ্যালিসা লিস্টার, ৩২ বলে ৪৩ রান করে দলের সংগ্রহ বড় করতে সহায়তা করেন।

এ ছাড়া সারাহ ব্রাইস ১২ রান করলেও ক্যাথরিন ব্রাইস রানের খাতা খুলতে পারেননি। মেগান ম্যাককোল করেন ৪ রান, প্রিয়ানাজ চ্যাটার্জীর ব্যাট থেকে আসে ৩৯ রান। ল্যাচেল স্লাটার ও কোলে অ্যাবেল করেন যথাক্রমে ২ ও ০ রান।

লক্ষ্য তাড়ায় যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হয়নি। টপ অর্ডারে কিছুটা প্রতিরোধ গড়া হলেও বড় রান তাড়ার চাপ সামলাতে ব্যর্থ হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ। চেতনা প্যাগিদইয়ালা যোগ করেন ২৪ রান। বাকিদের কেউই ২০ রানের ঘর পেরোতে পারেননি।

শেষ পর্যন্ত ৪১ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে উচ্ছ্বাসে ভাসে স্কটল্যান্ডের মেয়েরা- সঙ্গে নিশ্চিত হয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট।

এএডি/


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বিশ্বকাপ  নিশ্চিত  স্কটল্যান্ড  ক্রিকেট  নারী 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: