জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজের আবেদন শুরু হয়েছে।

2026-02-01T20:14:09+00:00
2026-02-01T20:14:09+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিষয় পছন্দক্রম শুরু ৮ ফেব্রুয়ারি
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম 
প্রতীকী ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েজের আবেদন শুরু হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জবিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এ, বি, সি ও ডি ইউনিটে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যে সকল পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ন্যূনতম ২০ শতাংশ নম্বর পেয়েছে তারা আবেদন করতে পারবে। একইসাথে 'ই' ইউনিটে যে সকল পরীক্ষার্থী বহুনির্বাচনী অংশে ন্যূনতম ২০ শতাংশ এবং ব্যবহারিক অংশে ন্যূনতম ১০ শতাংশ নম্বর পেয়েছে তারা আবেদন করতে পারবে।
আরও পড়ুন

এতে আরও বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ৮ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট থেকে ১৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এখানে ক্লিক করে এ নিজ নিজ প্যানেলে লগইন করে বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি 'বি' ইউনিটের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ভর্তি পরীক্ষার কার্যক্রম শেষ হয়।

এএডি/


  বিষয়:   জবি  ভর্তি  সাবজেক্ট  চয়েজ  আবেদন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: