রোহিঙ্গা ক্যাম্পে শুটারগান উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।রোববার (১ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে

2026-02-01T21:52:16+00:00
2026-02-01T21:52:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে শুটারগান উদ্ধার
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম 
রোহিঙ্গা ক্যাম্পে শুটারগান উদ্ধার। ছবি : সময়ের আলো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থাইংখালী তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকার একটি পাহাড়ের নিচে কতিপয় দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে— এমন খবর পেয়ে সেখানে পুলিশ যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়।


পরে ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এফআর


  বিষয়:   কক্সবাজার  উখিয়া  রোহিঙ্গা ক্যাম্প  শুটারগান  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: