বিয়ে করলেন শাবনাজ-নাঈমের মেয়ে

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নব্বই দশকের বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম বিয়ে করেছেন। সম্প্রতি তারকা জুটি বিষয়টি নিশ্চিত

2026-02-01T23:52:26+00:00
2026-02-01T23:52:26+00:00
 
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ১০ আগস্ট ২০২৬
আনন্দ সময়
বিয়ে করলেন শাবনাজ-নাঈমের মেয়ে
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫২ পিএম 
বিয়ে করলেন শাবনাজ-নাঈমের মেয়ে। ছবি : সংগৃহীত
নব্বই দশকের বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নাঈম ও শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম বিয়ে করেছেন। সম্প্রতি তারকা জুটি বিষয়টি নিশ্চিত করলেও, মেয়ের বিয়ে অনুষ্ঠিত হয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর।

জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিকভাবেই হয় এই বিয়ের আয়োজন। পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। তিনি প্রয়াত গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আরও পড়ুন

এদিকে মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাঈম। এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির। অন্যদিকে শাবনাজ বলেন, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে স্বস্তিবোধ করছি। গত ডিসেম্বরে রাজধানীর গুলশান ক্লাবে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সবাই মেয়ে-জামাইয়ের জন্য দোয়া করবেন।

১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় পথচলা শুরু করে নাঈম-শাবনাজ জুটি। দর্শকদের তারা উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ের পর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়ে এই তারকা দম্পতি। তারা এক ছেলে ও এক মেয়ের বাবা-মা।

এএডি/


  বিষয়:   বিয়ে  শাবনাজ  নাঈম  মেয়ে  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: