শহিদ মিনার হয়ে ওঠে সাহসের অনুপ্রেরণা

নিজস্ব প্রতিবেদক

অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এই সংগীতের সঙ্গে নিবিড় এক বন্ধনে বাঙালি জাতি।

2026-02-02T01:40:42+00:00
2026-02-02T01:40:42+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শহিদ মিনার হয়ে ওঠে সাহসের অনুপ্রেরণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪০ এএম   (ভিজিট : ১০৭)
সংগৃহীত ছবি
অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এই সংগীতের সঙ্গে নিবিড় এক বন্ধনে বাঙালি জাতি। তাই কখনো বাঙালির আবেগের মাস হয়ে ওঠে একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্র ভাষার দাবিতে ঢাকার রাজপথে জীবন উৎসর্গ করেছিল বাংলার দামাল সন্তানরা।

১৯৪৭ সাল থেকে শুরু হওয়া বাংলা ভাষার জন্য শুরু হওয়া আন্দোলন ক্রমে বিস্তৃত হয়ে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে চূড়ান্ত রূপ নেয়। বাংলা ভাষার মর্যাদার দাবিতে তৎকালীন পূর্ব বাংলাজুড়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে মিছিল-সমাবেশ নিষিদ্ধ করা হয়। ১৪৪ ধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী বিক্ষোভ শুরু করেন। মিছিলটি ঢাকা মেডিকেল এলাকার কাছাকাছি পৌঁছালে পুলিশ ১৪৪ ধারা ভঙ্গের অজুহাতে গুলিবর্ষণ করে।

রাষ্ট্র ভাষার দাবিতে সেদিন শহিদ হন সালাম, বরকত, জব্বার, শফিকসহ আরও অনেকে। ভাষা শহিদদের সেই রক্তস্নাত ইতিহাসই ফেব্রুয়ারিকে বাঙালির কাছে আবেগ, গৌরব ও সংগ্রামের প্রতীক করে তুলেছে। যে কারণে অনায়াসে বলা হয়ে থাকে, একুশ বাঙালির আত্মপরিচয়ের প্রত্যয়। জাতীয় চেতনার প্রথম দীপ্ত প্রকাশ।

ভাষা শহিদদের আত্মত্যাগ শুধু বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার মর্যাদা দেয়নি। জাগিয়ে তুলেছে একটি জাতিকে। ভাষা আন্দোলনের সেই চেতনা থেকেই ধাপে ধাপে বাঙালি এগিয়েছে স্বাধিকার আন্দোলনের পথে।

এ ভাষা সংগ্রাম শুধু বাঙালির জন্য গৌরব নয়। এটি এখন আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। আমাদের শহিদ মিনার ভাষা শহিদদের শ্রদ্ধার প্রতীক। জাতির যেকোনো দুর্যোগে, সংকটে জাতীয় শহিদ মিনার হয়ে ওঠে সাহসের প্রেরণা।

সময়ের আলো/এআর

  বিষয়:   শহিদ মিনার  সাহস  অনুপ্রেরণা 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: