কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বড় পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে যুক্তরাজ্য সরকার। অনলাইনভিত্তিক এই উদ্যোগের আওতায় একাধিক কোর্সে বিনামূল্যে

2026-02-02T11:36:15+00:00
2026-02-02T11:36:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রযুক্তি
কর্মক্ষেত্রে এআই ব্যবহারে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৬ এএম  আপডেট: ০২.০২.২০২৬ ১১:৩৬ এএম
প্রতীকী ছবি
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বড় পরিসরে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে যুক্তরাজ্য সরকার। অনলাইনভিত্তিক এই উদ্যোগের আওতায় একাধিক কোর্সে বিনামূল্যে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকরা।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে অন্তত এক কোটি কর্মীকে এআই ব্যবহারে প্রশিক্ষিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচিকে ১৯৭১ সালে ওপেন ইউনিভার্সিটি চালুর পর যুক্তরাজ্যের সবচেয়ে বড় দক্ষতা উন্নয়ন উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই কোর্সগুলোতে মূলত কর্মক্ষেত্রে এআই টুলের ব্যবহারিক দিক শেখানো হবে। এর মধ্যে রয়েছে- চ্যাটবটকে কার্যকরভাবে নির্দেশ দেওয়া, দাপ্তরিক কাজে এআই সহকারী হিসেবে ব্যবহার, দ্রুত নোট তৈরি, ইমেইলের খসড়া লেখা এবং তথ্য সাজিয়ে উপস্থাপন করার কৌশল।

কোর্স তৈরিতে যুক্ত হয়েছে প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলো। অ্যামাজন, গুগল ও মাইক্রোসফট এই কর্মসূচিতে সহযোগিতা করছে। মোট ১৪টি কোর্স সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা ডিজিটাল বা ভার্চুয়াল ব্যাজ পাবেন।
আরও পড়ুন

যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল জানান, সরকারের লক্ষ্য হলো কর্মীদের মধ্যে এআই ব্যবহারে আত্মবিশ্বাস তৈরি করা। তার ভাষায়, প্রযুক্তিগত পরিবর্তন অবশ্যম্ভাবী, তবে এই পরিবর্তন মানুষের জীবনে কী প্রভাব ফেলবে- তা নির্ভর করে নীতিনির্ধারণের ওপর। ঝুঁকি কমিয়ে এআইয়ের সুফল সবার কাছে পৌঁছে দেওয়াই সরকারের উদ্দেশ্য।

তবে এই উদ্যোগ নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর) মনে করছে, শুধু চ্যাটবট বা টুল ব্যবহার শেখানো যথেষ্ট নয়। কর্মীদের বিশ্লেষণী চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং নেতৃত্বগুণও গড়ে তুলতে হবে। পাশাপাশি এআই নিরাপদভাবে ব্যবহারের বিষয়ে আত্মবিশ্বাস অর্জন জরুরি।

সংস্থাটির গবেষক রোয়া পাওয়েল বলেন, এআই যুগের জন্য প্রয়োজনীয় দক্ষতা কয়েকটি সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। মানুষের সামগ্রিক দক্ষতা উন্নয়নের দিকে নজর দিতে হবে।

ব্রিটিশ কম্পিউটার সোসাইটি (বিসিএস) উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে তারা মনে করছে, শুধু কর্মীদের নয়- প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা ও বোর্ড পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদেরও এআই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন।

কোর্সগুলোর দৈর্ঘ্য একেক রকম। কিছু কোর্স মাত্র ২০ মিনিটের, আবার কিছু কয়েক ঘণ্টাব্যাপী। যুক্তরাজ্যের যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এতে অংশ নিতে পারবেন।

এই উদ্যোগ বাস্তবায়নে সহায়তার ঘোষণা দিয়েছে এনএইচএস, ব্রিটিশ চেম্বার্স অব কমার্স এবং লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশনসহ একাধিক বড় সংস্থা। তারা তাদের কর্মী ও সদস্যদের প্রশিক্ষণে অংশ নিতে উৎসাহিত করবে।

এএডি/


  বিষয়:   কর্মক্ষেত্র  এআই  ব্যবহার  বিনামূল্য  প্রশিক্ষণ  যুক্তরাজ্য 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: