পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ বন্দি

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

চতুর্দেয়াল আর লোহার শিকলও বাধা হতে পারছে না ভোটাধিকার প্রয়োগে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারের ১৮ জন

2026-02-02T12:20:47+00:00
2026-02-02T12:20:47+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড় কারাগার থেকে ভোট দেবেন ১৮ বন্দি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২০ পিএম 
পঞ্চগড় জেলা কারাগার। ছবি : সংগৃহীত
চতুর্দেয়াল আর লোহার শিকলও বাধা হতে পারছে না ভোটাধিকার প্রয়োগে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় জেলা কারাগারের ১৮ জন বন্দী শামিল হচ্ছেন গণতন্ত্রের উৎসবে। এদের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত কয়েদি, আবার কেউ বিচারাধীন মামলার হাজতি। 

পঞ্চগড় জেলা কারাগার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

Advertisement
কারাগার কর্তৃপক্ষ সূত্র জানায়, মোট ১৮ জন কারাবন্দী ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন। এদের মধ্যে ১২ জন কয়েদি এবং ৬ জন হাজতি রয়েছেন। এই ১৮ জনের মধ্যে ১৬ জনের বাড়ি পঞ্চগড় জেলায় এবং বাকি দুজনের বাড়ি দিনাজপুর ও বগুড়ায়। ভোটারদের সকলেই পুরুষ। বর্তমানে পঞ্চগড় কারাগারে ৩৫৬ জন বন্দী রয়েছেন, যার মধ্যে ৬৭ জন কয়েদি, ৮ জন নারী এবং ৬ জন বিদেশি নাগরিক। ৩৭ বছর ধরে চাকরির পর এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত কর্মীরাও।

জেলা কারাগারের হাবিলদার মেরাজুল ইসলাম জানান, আমি দীর্ঘ ৩৭ বছর ধরে চাকরিতে আছি। এবারই প্রথম আমি চাকরিরত অবস্থায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি। এই খবরে আমি খুবই খুশি।
আরও পড়ুন

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের দিন কারাগারের ভেতরেই গোপন বুথ স্থাপন করা হবে। যাতে প্রার্থীরা তাদের ভোটাধিকারের গোপনীয়তা রক্ষা করতে পারেন।

পঞ্চগড় জেলা কারাগারের জেলার আখিরুল ইসলাম বলেন, আমাদের এখান থেকে ১৮ জন বন্দী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আমরা কারাগারের ভেতরেই গোপন বুথ স্থাপন করব এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তাদের ভোট গ্রহণ সম্পন্ন হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানিয়েছেন, শুধু কারাগার নয়, পুরো জেলায় মোট ৮ হাজার ৬৯ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৩৯ জন পুরুষ এবং ২ হাজার ১৩০ জন নারী ভোটার রয়েছেন।

এএডি/
  বিষয়:   পঞ্চগড়  কারাগার  ভোট  বন্দি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: